বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিন.....

আত্রায় নদীতে গতকাল বিপদসীমা ৫৩ সে. মি. হয়ে প্রবাহিত হয়েছে আজ বৃহস্পতিবার ৭৯ সে. মি. হয়ে প্রবাহিত হচ্ছে যার ফলে রাজশাহীর বাগমারার দামনাশ বাজারে নৌকা নিয়ে চলাচল করতর হচ্ছে। পানি ক্রমেই বেড়ে চলেছে এবং বাগমারার নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।



আপনারা সুস্থ ও নিরাপদ থাকুন এবং বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।



মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, বাগমারা, রাজশাহী।
Share:

সারা দেশ বন্যা আতঙ্ক....

আজ বাগমারা থানার নং গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামে জিল্লুর মোড় থেকে পূর্ব দিকের রাস্তা ডিঙিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে।



আশেপাশের গ্রামগুলো খুব তাড়াতাড়ি প্লাবিত হচ্ছে। লোকজন হয়ে পড়েছে দিশেহারা। এছাড়াও বাগমারার বিবিন্ন রাস্তাঘাট প্রতিনিয়ত পানিতে তলিয়ে যাচ্ছে। আত্রায় নদীতে যত পানি বাড়বে বাগমারার তত অবনতি হবে। পানি আগের হারে বাড়তেই আছে তাই বাগমারার নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।



মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, বাগমারা, রাজশাহী।

Share:
কপিরাইট © আলোকিত বাগমারা | প্রস্তুতকারক: TrialServices® সজ্জা: Nahid Hossen Golap