লালমনিরহাটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। রবিবার সকালেও তিস্তার পানি দোয়ানি পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ও ধরলার পানি কুলাঘাট পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানিবন্দি মানুষগুলোর মাঝে দেখা দিয়েছে ভয়াবহ ত্রাণ সংকট। অনাহারে-অর্ধাহারে রয়েছে পানিবন্দী জেলার অর্ধ-লক্ষাধিক মানুষ।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বানভাসি মানুষের জন্য বরাদ্দ রয়েছে মাত্র দেড়শ’ টন চাল, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য।